বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
নরসিংদীর মনোহরদীতে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমান আদালত অর্থদন্ড সহ ভেঙ্গে দিলো ইটভাটা

নরসিংদীর মনোহরদীতে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমান আদালত অর্থদন্ড সহ ভেঙ্গে দিলো ইটভাটা

মনোহরদী প্রতিনিধিঃ

নরসিংদীর মনোহরদীতে লাইসেন্সবিহীন একটি ইটভাটা গুড়িয়ে দিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৫ নভেম্বর) সকালে মনোহরদী উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের সরাইকান্দিতে (ভূইয়াবাড়ী) অবৈধভাবে স্থাপিত মনোহরদী ডিজিটাল ব্রিকস ম্যানুফেকচারিং ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহরুখ খান ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রইছ আল রেজুয়ান। এসময় পরিবেশ অধিদপ্তর, নরসিংদী সার্বিক সহযোগিতা করেন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহরুখ খান জানান, নরসিংদীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এর নির্দেশনায় জেলা প্রশাসন কর্তৃক ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় মনোহরদী ডিজিটাল ব্রিকস ম্যানুফেকচারিং ইটভাটার লাইসেন্স এবং পরিবেশ ছাড়পত্র না থাকায় পরিবেশের জন্য ক্ষতিকর এই ইটভাটাটিকে সম্পূর্ণরূপে গুঁড়িয়ে দেয়া হয় এবং ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ (স্থাপন) আইন ২০১৩ অনুযায়ী ২০ হাজার টাকা অর্থদন্ড  প্রদান করা হয়। অবৈধ ইটভাটা বন্ধে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD