বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
রায়পুরায় শিশু ধর্ষনের অভিযোগে যুবক গ্রেপ্তার

রায়পুরায় শিশু ধর্ষনের অভিযোগে যুবক গ্রেপ্তার

রায়পুরা প্রতিনিধিঃ

নরসিংদীর রায়পুরায় ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে নির্মল বিশ্বাস নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রবিবার সকালে নির্যাতিত শিশুটির পিতা বাদী হয়ে রায়পুরা থানায় মামলাটি দায়ের করেন। গ্রেপ্তারকৃত নির্মল বিশ্বাস কুকুরমারা গ্রামের প্রমোদ বিশ্বাসের ছেলে। এর আগে শনিবার রাতে রায়পুরার কুকুমারা গ্রাম থেকে ধর্ষক নির্মল বিশ্বাসকে গ্রেপ্তার করে রায়পুরা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে অভিযুক্ত নির্মল বিশ্বাস জলপাই খাওয়ানোর কথা বলে শিশুটিকে ডেকে কুকুরমারা গ্রামের শ্মশানের দ্বারে নিয়ে যায়। পরে শ্মশানের পাশের একটি কাঠ বাগানে শিশু কন্যাটিকে ধর্ষণ করে। শিশু কন্যা বাড়ীতে এসে পরিবারের লোকদের বিষয়টি জানালে ধর্ষনের শিকার শিশুর পিতা রায়পুরা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিনুল কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশু ধর্ষনের ঘটনা অবহিত হলে রাতেই অভিযুক্ত ধর্ষককে গ্রেপ্তার করে রায়পুরা থানা পুলিশ।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD