বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
শিবপুর চাঞ্চল্যকর কলেজ ছাত্র উদয় হত্যা মামলার পরিকল্পনাকারী গ্রেফতার

শিবপুর চাঞ্চল্যকর কলেজ ছাত্র উদয় হত্যা মামলার পরিকল্পনাকারী গ্রেফতার

উদয় হত্যার পরিকল্পনাকারী দলিল লেখক শাহীন

শিবপুর প্রতিনিধিঃ
নরসিংদী জেলার শিবপুর উপজেলার চাঞ্চল্যকর কলেজ ছাত্র সৈয়দ মেহেদী হাসান উদয় (২১) হত্যা মামলার পরিকল্পনাকারী দলিল লেখক শাহীন গ্রেফতার হয়েছে। এ ঘটনা নিশ্চিত করেছেন পিবিআই নরসিংদী জেলা শাখার মামলার তদন্তকারী অফিসার পুলিশ পরিদর্শক মোঃ মনির হোসেন। নিহতের পরিবার সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে গত ১১/১২/২০১৯ইং সনে তেজগাঁও কলেজের ছাত্র সৈয়দ মেহেদী হাসান উদয় নিহত হয়। ঘটনার পর উদয়ের পিতা মোঃ মোস্তফা মিয়া বাদী হয়ে শিবপুর মডেল থানায় ১০ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন, যাহার নং- ৫ (১২) ১৯। শিবপুর মডেল থানা পুলিশ দীর্ঘ তদন্তের পর ২ জন বাদ দিয়ে ৮ জনের বিরুদ্ধে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দায়ের করেন। এতে মামলার বাদী মোস্তফা মিয়া আদালতে চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজীর আবেদন করেন। আদালত শুনানীর পরে মামলাটি পূর্ণ তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন, নরসিংদীকে দায়িত্ব দেন। ২৯ নভেম্বর রবিবার বেলা ১২ ঘটিকায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন এর মামলা তদন্তকারী অফিসার পুলিশ পরিদর্শক মনির হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে শিবপুর সাব-রেজিষ্ট্রি অফিস প্রাঙ্গন থেকে হত্যা মামলার মূল পরিকল্পনাকারী দলিল লেখক মোঃ শাহীনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত শাহীন জয়নগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম মঞ্জিলের পুত্র ও বর্তমান চেয়ারম্যান নাদিম সরকারের বড় ভাই।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD