মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:১২ অপরাহ্ন

শিরোনাম :
শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত নরসিংদী শিল্পাঞ্চলে নতুন গ্যাস লাইনের শুভ উদ্বোধন
“যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২০ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত”

“যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২০ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত”

নিজস্ব প্রতিবেদকঃ
যথাযথ স্বাস্হ্যবিধি অনুসরণপূর্বক  ৩০ নভেম্বর সোমবার জেলা প্রশাসক সম্মেলক কক্ষে নরসিংদী জেলার মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এঁর সভাপতিত্বে যথাযোগ্য  মর্যাদায় মহান বিজয় দিবস-২০২০ উদযাপন প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, শোকাবহ আগস্টে নিহত বঙ্গবন্ধুর পরিবারের সদস্য এবং মুক্তিযুদ্ধে শহিদ বীর মুক্তিযুদ্ধাদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভাপতি তাঁর বক্তব্যে বলেন, করোনা ভাইরাসজনিত উদ্ভুত পরিস্হিতিতে স্বাস্হ্যবিধি মেনে সরকারি সকল নির্দেশনার আলোকে যথাযথ মর্যাদার সাথে মহান বিজয় দিবস-২০২০ উদযাপন করা হবে। এ লক্ষ্যে সকল অংশীজনদের নিয়ে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসনের সার্বিক তত্বাবধানে যথাসম্ভব জনসমাগম পরিহার করে মহান বিজয় দিবসের চেতনা ও ভাবগাম্ভীর্যকে পরিস্ফুটিত করার নিমিত্ত এবং জেলার সকল পর্যায়ের প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে বিভিন্ন আয়োজনের মাধ্যমে দিবসটিকে উদযাপনের আশাবাদ ব্যক্ত করেন। স্বাস্থ্যবিধি মেনে মহান বিজয় দিবস-২০২০ উদযাপনের জন্য সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণ ও সার্বিক সহায়তার আহবান জানান।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD