বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
রায়পুরা পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ এর দলীয় মনোনয়ন ফরম কিনেছেন ৭জন

রায়পুরা পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ এর দলীয় মনোনয়ন ফরম কিনেছেন ৭জন

নিজস্ব প্রতিবেদক :

নরসিংদীর রায়পুরায় আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগের মনোনয়ন ফরম কিনেছেন দলের ৭ নেতাকর্মী। সোমবার (০৭ ডিসেম্বর) সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রায়পুরা উপজেলা আওয়ামীলীগের অফিসে মনোয়ন ফরম বিক্রি করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফজাল হোসাইন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ইমান উদ্দিন ভুইয়া ও দপ্তর সম্পাদক দুলাল চন্দ্র সাহা। ব্যাপক প্রস্তুতি নিয়ে উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে জয় বাংলা স্লোগানে মুখরতি করে বিশালাকার মিছিলের মাধ্যমে সেখানে দল থেকে মনোয়ন প্রত্যাশীরা তাদের মনোনয়ন ফরম কিনেন।
সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি চলাকালীন সময়ে ফরম কিনেন পৌরসভা মেয়র জামাল মোল্লা, পৌরসভা আ.লীগ সভাপতি মাহাবুব আলম শাহীন, রায়পুরা উপজেলা যুবলীগ সভাপতি মিলন মাস্টার, রায়পুরা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাজ তাহমিনা মানিক, পৌরসভা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন, সাবেক ছাত্রলীগ সভাপতি একেএম মহিউদ্দিন, প্রবাসী মোনায়েম খন্দকারের পক্ষে তার ভাই শফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম, বিআরডিবি সাবেক চেয়ারম্যান এম এ রব, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কবি মহসিন খন্দকার, পৌর আ.লীগের সহ-সভাপতি জালাল উদ্দিন ভুইয়া, পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলমগীর হোসেন সহ আরো অনেকে।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD