শুক্রবার, ৩১ Jul ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে শিবপুর উপজেলা আওয়ামী মৎস্যজীবীলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে শিবপুর উপজেলা আওয়ামী মৎস্যজীবীলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে শিবপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৯ ডিসেম্বর বুধবার দুপুরে শিবপুর উপজেলা আওয়ামী মৎস্যজীবীলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। মিছিলটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে শিবপুর বাসস্ট্যান্ডের সামনে এসে এক সংক্ষিপ্ত সভার মাধ্যমে শেষ হয়। শিবপুর উপজেলা আওয়ামী মৎস্যজীবীলীগের সভাপতি জাহিদ সরকারের সভাপতিত্বে বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আজিজুল রহমান খান ভুলু মাস্টার, যগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জেলা যুবলীগের সহ-সভাপতি জুনাইদুল হক জুনু, জেলা মৎসজীবীলীগের সভানেত্রী, শিবপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ কামাল, খোকন সরকার, মনিরুজ্জামান মনির ও উপজেলা মৎস্যজীবীলীগের সদস্য সচিব জাহিদুল হক শেখ কাউছার প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD