বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
ডিজিটাল বাংলাদেশ পদক -২০২০ ভূষিত হলেন নরসিংদী জেলার জনবান্ধব জেলা প্রশাসক

ডিজিটাল বাংলাদেশ পদক -২০২০ ভূষিত হলেন নরসিংদী জেলার জনবান্ধব জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক 
ডিজিটাল বাংলাদেশ পদক -২০২০ ভূষিত হলেন নরসিংদী জেলার জনবান্ধব জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন। শনিবার রাজধানীর বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিবিসি) অডিটোরিয়ামে চতুর্থ ডিজিটাল বাংলাদেশ দিবসের কার্যক্রম রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ভিডিও বার্তার মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করেন। জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ সরকারি পর্যায়ে কারিগরি খাতে ব্যক্তিগত শ্রেণীতে ডিজিটাল বাংলাদেশ পুরস্কার পেয়েছেন। উল্লেখ্য, তিনি নরসিংদীতে যোগদানের পর থেকেই ই- নথিতে সারাদেশে দ্বিতীয় শ্রেণির জেলা হিসেবে নরসিংদী জেলা ধারাবাহিক ভাবে প্রথম স্থান অর্জন করছে।

জটিল ভূমি সেবাসহ অন্যান্য সেবা প্রাপ্তি সহজীকরণের লক্ষ্যে তৈরি করেছেন বিভিন্ন ডিজিটাল প্লাটফর্ম, অ্যাপস ও ওয়েবসাইট। এরই ফলস্বরূপ মহামান্য রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এঁর ভার্চুয়াল উপস্থিতিতে আইসিটি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক এমপির হাত থেকে ডিজিটাল বাংলাদেশ পদক গ্রহণ করেন নরসিংদী বাসির প্রিয় জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। এছাড়া তিনি ২০১৮ সালে প্রাথমিক শিক্ষায় শ্রেষ্ঠ জেলা প্রশাসক, ২০১৯ সালে জনপ্রশাসন পদকসহ অসংখ্য পদক লাভ করেন। তাঁর এই সম্মানে ও সাফল্যে গর্বিত নরসিংদীবাসী। প্রিয় জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন ডিজিটাল বাংলাদেশ পুরস্কার ২০২০ অর্জন করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সর্বস্তরের জনগণ শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD