শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদী শিল্পাঞ্চলে নতুন গ্যাস লাইনের শুভ উদ্বোধন হারুন খাঁ হত্যা মামলার আসামী ‘শুটার মোবারক গ্রেফতার। প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিজ্ঞপ্তি মায়ের লাশ দাফন করতে গিয়ে সন্ত্রাসী হামলায় শিকার স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে —–স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে এতিম ছাত্রদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা
মহান বিজয় দিবস উপলক্ষ্যে পাঁচদোনা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

মহান বিজয় দিবস উপলক্ষ্যে পাঁচদোনা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

নিজস্ব প্রতিবেদকঃ
মহান বিজয় দিবস-২০২০ উপলক্ষ্যে ২১শে ডিসেম্বর সোমবার বেলা ১১ ঘটিকায় ভারটেক্স টেক্সটাইল মাঠে নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুদ্ধকালীন নরসিংদী সদর থানা কমান্ডার মুহম্মদ ঈমান উদ্দিন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নরসিংদী জেলা শাখার সাবেক জেলা কমান্ডার আব্দুল মোতালিব পাঠান। পাঁচদোনা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও পাঁচদোনা ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান আলহাজ¦ মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, সাবেক নরসিংদী সদর থানা কমান্ডার বাবু পবিত্র রঞ্জন দাস মহাদেব, মাধবদী থানা আওয়ামীলীগের সদস্য আতাউর রহমান। পাঁচদোনা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ্ এর সঞ্চালনায় ইউনিয়নের সকল মসজিদের ইমাম, মুয়াজ্জিন, ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও এলাকার সুশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD