শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদী শিল্পাঞ্চলে নতুন গ্যাস লাইনের শুভ উদ্বোধন হারুন খাঁ হত্যা মামলার আসামী ‘শুটার মোবারক গ্রেফতার। প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিজ্ঞপ্তি মায়ের লাশ দাফন করতে গিয়ে সন্ত্রাসী হামলায় শিকার স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে —–স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে এতিম ছাত্রদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা
শিবপুর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো: শহীদুল ইসলাম ভূঞার জানাজা নামাজ অনুষ্ঠিত

শিবপুর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো: শহীদুল ইসলাম ভূঞার জানাজা নামাজ অনুষ্ঠিত

শিবপুর প্রতিনিধিঃ

নরসিংদীর শিবপুর থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি নরসিংদী জেলা কৃষকদলের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো: শহীদুল ইসলাম ভূঞা আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি সোমবার (৪ জানুয়ারী) সকাল ৯ টায় তার ঢাকার বাসায় ইন্তেকাল করেন।

বাদ আছর তার নিজ বাড়ি শিবপুরের চৈতন্যা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার পর জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মায়ের কবরের পাশে লাশ দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে ও মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

জানাজা নামাজে উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবীর খোকন, শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হারুনুর রশীদ খান, নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ্ব সুলতান উদ্দিন মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূঞা রাখিল, নরসিংদী শহর বিএনপির সভাপতি এ কে এম গোলাম কবীর কামাল, সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ মোল্লা, শিবপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও যোশর ইউপির সাবেক চেয়ারম্যান ভিপি তোফাজ্জল হোসেন, শিবপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ সারোয়ার জুয়েল, যোশর ইউপি চেয়ারম্যান রাসেল আহমেদ, নরসিংদী জেলা যুবদলের সভাপতি মোহসীন হোসেন বিদ্যুৎ, নরসিংদী জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শাজাহান মল্লিক প্রমুখ।

এছাড়া শিবপুর থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি নরসিংদী জেলা কৃষকদলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: শহীদুল ইসলাম ভূঞার মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান, সাবেক এমপি সরদার শাখাওয়াত হোসেন বকুল, নরসিংদী জেলা বিএনপির সহ সভাপতি মনজুর এলাহী প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD