বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
নরসিংদী শহরের বড় বাজারের গেঞ্জিপট্টিতে ভয়াবহ আগুন

নরসিংদী শহরের বড় বাজারের গেঞ্জিপট্টিতে ভয়াবহ আগুন

নিজস্ব প্রতিবেদকঃ

নরসিংদী শহরের বড় বাজারের গেঞ্জিপট্টিতে একটি লেপের দোকানসহ ১০টি কাপড়ের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের এই ঘটনায় কেউ হতাহত না হলেও লেপের দোকানটি পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে এই অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস জানায়, ওই লেপের দোকানটিতে বিকেলের দিকে মশার কয়েল ধরানো হয়েছিল। সাড়ে ৫টার দিকে সেই কয়েলের আগুন দোকানটিতে ছড়িয়ে রাখা লেপের তুলায় লেগে যায়। পরে ওই আগুন পুরো দোকানটিতে ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যে এই আগুন পার্শ্ববর্তী ১০টি কাপড়ের দোকানে ছড়িয়ে যায়। দ্রুত কাপড়ের দোকানগুলো থেকে অধিকাংশ মালামাল সরিয়ে নেওয়া সম্ভব হলেও লেপের দোকানটি পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাস্থলে জড়ো হওয়া লোকজন আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে নরসিংদী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ২ ঘণ্টা চেষ্টার পর ওই আগুন নিয়ন্ত্রণে আনে।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD