শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদী শিল্পাঞ্চলে নতুন গ্যাস লাইনের শুভ উদ্বোধন হারুন খাঁ হত্যা মামলার আসামী ‘শুটার মোবারক গ্রেফতার। প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিজ্ঞপ্তি মায়ের লাশ দাফন করতে গিয়ে সন্ত্রাসী হামলায় শিকার স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে —–স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে এতিম ছাত্রদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা
নরসিংদীতে চিনিশপুর ইউনিয়ন পরিষদের সামনে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা

নরসিংদীতে চিনিশপুর ইউনিয়ন পরিষদের সামনে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা

নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদী শহরের ভেলানগরস্থ চিনিশপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে থেকে নাইমুর রহমান (২৪) নামে এগ্রো কোম্পানির এক বিক্রয় কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত নাইমুর রহমান নাটোরের তারা নগর গ্রামের শফিকুর রহমানের ছেলে এবং সেঞ্চুরি এগ্রো লিমিটেড নামে একটি ভেটেনারী ঔষধ কোম্পানির নরসিংদী অঞ্চলের বিক্রয় কর্মকর্তা ছিলেন।
পুলিশ ও কোম্পানির কর্মকর্তারা জানান, নিহত নাইমুর রহমান ২ মাস আগে সেঞ্চুরি এগ্রো লিমিটেড কোম্পানিতে বিক্রয় কর্মকর্তা হিসেবে নরসিংদীতে কাজে যোগদান করেন। তিনি নরসিংদী শহরের ভেলানগরে ঢাকা বাসস্ট্যান্ডের পিছনে একটি মেসে ভাড়া থাকতেন। রবিবার রাতে কাজ শেষে মেসে ফিরে যাচ্ছিলেন, পরে সকালে ইউপি ভবনের সামনের সড়ক থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নরসিংদী সদর মডেল থানার উপ-পরিদর্শক নূর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা স্থল থেকে নিহতের ব্যাবহৃত মোটর সাইকেল উদ্ধারের পাশাপাশি মরদেহ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। উপ-পরিদর্শক নূর হোসেন জানান, নিহতের দুই হাতে ও বুকের বাম পাশের ধারালো ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। কে বা কারা তাকে কি কারনে হত্যা করেছে সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD