শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদী শিল্পাঞ্চলে নতুন গ্যাস লাইনের শুভ উদ্বোধন হারুন খাঁ হত্যা মামলার আসামী ‘শুটার মোবারক গ্রেফতার। প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিজ্ঞপ্তি মায়ের লাশ দাফন করতে গিয়ে সন্ত্রাসী হামলায় শিকার স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে —–স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে এতিম ছাত্রদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা
নরসিংদীতে আওয়ামী মটর চালক লীগের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নরসিংদীতে আওয়ামী মটর চালক লীগের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

 নিজস্ব প্রতিবেদক

নরসিংদীতে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী মটর চালক লীগের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে সংগঠনের নরসিংদী জেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) প্রথমে ইনডেক্স প্লাজার সামনে থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নরসিংদী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর নরসিংদীতে আওয়ামী মটর চালক লীগের মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। বাংলাদেশ আওয়ামী মটর চালক লীগের নরসিংদী জেলা শাখার সভাপতি মোঃ রাজু আহম্মেদ সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নজরুল ইসলাম বিপ্লব এর সঞ্চালনায় আলোচনা সভায় সংগঠনের জেলা শাখার সহ-সভাপতি মাসুদ ফরাজী, মোঃ আলম মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শাখাওয়াত হোসেন প্রধান, সিরাজুল ইসলাম দিপু, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুমন মিয়া প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা পর্বের শেষে আনুষ্ঠানিকভাবে কেক কেটে সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD