বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ পিস্তলসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে

নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ পিস্তলসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে

নিজস্ব প্রতিবেদকঃ

নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ পিস্তলসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। শুক্রবার ভোরে শহরের বাসাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ও জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক ইনামুল হক সাগর। গ্রেপ্তারকৃতরা হলো, নরসিংদী শহরের নেকজানপুর এলাকার মৃত সিদ্দিক মিয়ার ছেলে নজরুল ইসলাম (৩৭), ও দক্ষিণপুরানপাড়াএলাকাররেনুমিয়ার ছেলেকাউছারমিয়া (৩৬) । নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ও জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক ইনামুল হক সাগর জানান, শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি নরসিংদীর পুলিশ পরিদর্শক (নিঃ) রুপণ কুমার সরকার পিপিএম ও এস আই তাপস কান্তি রায় তাদের দল নিয়ে শহরের বাসাইল এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় বাসাইল এলাকার মোহাম্মদ হোসেন আলীর বসতবাড়ীর ভাড়াটিয়া অস্ত্রধারী সন্ত্রাসী নজরুল ইসলামের কক্ষ হতে অস্ত্রধারী সন্ত্রাসী নজরুল ইসলাম ও কাউসার মিয়া (৩৬)কে একটি সচল পিস্তলসহ গ্রেপ্তার করা হয়। তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত আসামিদ্বয় দীর্ঘদিন যাবত নরসিংদীসহ আশপাশ জেলায় সন্ত্রাসী মূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে ইতোপূর্বে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় নরসিংদী মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD