বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
নরসিংদীতে গণধর্ষণ মামলার প্রধান আসামী আরিফ র‌্যাবের হাতে আটক

নরসিংদীতে গণধর্ষণ মামলার প্রধান আসামী আরিফ র‌্যাবের হাতে আটক

নরসিংদী প্রতিনিধিঃ
র‌্যাব-১১,নরসিংদী ক্যাম্পের কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহ মো. মশিউর রহমান, পিপিএম এর নেতৃত্বে পরিচালিত এক অভিযানে নরসিংদীতে ঘটনার একুশ ঘন্টা এবং মামলা করার নয় ঘন্টার মধ্যে তরুণী গণধর্ষণ মামলার প্রধান আসামী আরিফ মিয়া (২৫)কে গ্রেপ্তার করেছে।
সোমবার(১মার্চ’২০২১) বিকেলে নরসিংদী সদর উপজেলার মাধবদী থানাধীন বালুরচর পূর্বপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১১ নরসিংদী ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে এখবর জানানো হয়। গ্রেপ্তারকৃত আরিফ মিয়া(২৫) মাধবদী থানাধীন বালুরচরের জসিম উদ্দিন ওরফে জসু মিয়ার সন্ত্রাসী পুত্র।
প্রেস বিজ্ঞপ্তিতে শাহ মোঃ মশিউর রহমান পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে চৌকস আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ১টি মোবাইল ফোন ও ৭হাজার ৫শত টাকা উদ্ধার করা হয়।
আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য নরসিংদী মডেল থানায় হস্তান্তর করা হয়।
জানা যায়, রবিবার(২৮ ফেব্রুয়ারী) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নরসিংদী সদর হাসপাতালে অসুস্থ মাকে দেখে রিক্সাযোগে মাধবদীর বালুরচরে নিজ বাড়িতে শালিধা ঈদগাহ্ মাঠের সামনে দিয়ে যাবার পথে পূর্বে থেকে ওৎ পেতে থাকা আরিফসহ ৭জন মিলে ভয়ভীতি প্রদর্শন করে ওই জোরপূর্বক ঈদগাহ্ মাঠের দক্ষিন-পূর্ব পাশে একটি ফাঁকা জায়গায় নিয়ে যায় । সেখানে তরুণীর হাত পা বেঁধে ৭জন তাকে পালাক্রমে ধর্ষণ করে ফেলে রেখে চলে যায়। এ ধটনায় রাতেই নরসিংদী মডেল থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করা হয়।
র‌্যাব জানায়, এলাকায় অনেকে ধৃত আসামী আরিফের বিরুদ্ধে কথা বলতে সাহস পেত না। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে।
পারিবারিক বিরোধের জের ধরে গ্রেফতারকৃত প্রধান আসামী তার সহযোগিদের নিয়ে এই ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছে র‌্যাব।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD