রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদী শিল্পাঞ্চলে নতুন গ্যাস লাইনের শুভ উদ্বোধন হারুন খাঁ হত্যা মামলার আসামী ‘শুটার মোবারক গ্রেফতার। প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিজ্ঞপ্তি মায়ের লাশ দাফন করতে গিয়ে সন্ত্রাসী হামলায় শিকার স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে —–স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে এতিম ছাত্রদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা
নরসিংদীতে জাতীয় ভোটার দিবস ২০২১ এর শুভ উদ্বোধন

নরসিংদীতে জাতীয় ভোটার দিবস ২০২১ এর শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদকঃ
‘বয়স যদি আঠার হয়, ভোটার হতে দেরি নয়’ এই স্লোগানের মধ্য দিয়ে ২রা মার্চ ২০২১ নরসিংদী জেলায় স্বাস্হ্যবিধি মেনে আড়ম্বরপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত জাতীয় ভোটার দিবস-২০২১ এর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন। জাতীয় ভোটার দিবস উপলক্ষে নরসিংদীর জেলা নির্বাচন অফিস এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি সকল ভোটারের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে নাগরিক দায়িত্ব পালন ও আঠারো বছর বয়স হলেই ভোটার হওয়ার আহবান জানান। এসময় তিনি নতুন ভোটারদের মাঝে জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) ও শুভেচ্ছা উপহার বিতরণ করেন এবং দিবসটি উপলক্ষ্যে জেলা নির্বাচন অফিসের বিভিন্ন সেবা প্রদান সংক্রান্ত স্টল পরিদর্শন করেন। উল্লেখ্য, জাতীয় ভোটার দিবস-২০২১ উপলক্ষ্যে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অবস্থিত এসকল স্টল থেকে আগামী তিনদিন জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান করা হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD