মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

নরসিংদীর শিবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫

নরসিংদীর শিবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫

শিবপুর প্রতিনিধিঃ

নরসিংদীর শিবপুরে ট্রাকের সাথে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজির অজ্ঞাতনামা (১২) এক যাত্রীর প্রাণহানির ঘটনা ঘটেছে ও ৫ জন আহত হয়েছেন।

সোমবার (৮ মার্চ) সকাল ৯টার দিকে ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল ও নরসিংদী হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মনোহরদী থেকে যাত্রী নিয়ে সিএনজিচালিত একটি অটোরিকশা ইটাখোলা বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। শিবপুর উপজেলার বাড়ৈগাঁও এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মনোহরদীগামী একটি ট্রাকের সাথে সিএনজির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির অজ্ঞাতনামা যাত্রী এক কিশোরের প্রাণহানির ঘটনা ঘটে। এসময় আহত হয় সিএনজির চালকসহ ৫ যাত্রী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে পাঠায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসকরা আহতদের নরসিংদী ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

শিবপুর মডেল থানার উপ পরিদর্শক রাসেল কবির জানান, খবর পেয়ে দুর্ঘটনা কবলিত ট্রাক ও সিএনজি জব্দ করা হলেও ট্রাকের চালক পালিয়ে যায়। বেপরোয়া গতিতে অন্য পরিবহনকে পাশ কাটাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD