বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদী শিল্পাঞ্চলে নতুন গ্যাস লাইনের শুভ উদ্বোধন হারুন খাঁ হত্যা মামলার আসামী ‘শুটার মোবারক গ্রেফতার। প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিজ্ঞপ্তি মায়ের লাশ দাফন করতে গিয়ে সন্ত্রাসী হামলায় শিকার স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে —–স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে এতিম ছাত্রদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা
শিবপুরে সড়ক দুর্ঘটনায় পিকআপ ভ্যানের চালক নিহত

শিবপুরে সড়ক দুর্ঘটনায় পিকআপ ভ্যানের চালক নিহত

নিজস্ব প্রতিনিধি

শিবপুরে একটি পিকআপ ভ্যানের সঙ্গে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানের চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ওই চালকের এক সহযোগীও। বৃহস্পতিবার (১ এপ্রিল) রাত ১২টার দিকে শিবপুর উপজেলার ইটাখোলা-মনোহরদী  সড়কের পুরান্দিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত পিকআপ ভ্যান চালকের নাম মো. এমরান মিয়া (২৮)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরের মৃত কাছম আলীর ছেলে। দুর্ঘটনার সময় ওই পিকআপ ভ্যানটি মাছ আনতে ব্রাহ্মণবাড়িয়া থেকে নরসিংদীর মনোহরদীতে যাচ্ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে পুরান্দিয়া এলাকায় এই মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আকারে ছোট পিকআপ ভ্যানটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাছবাহী পিকআপ ভ্যানটির চালক মো. এমরান মিয়ার মৃত্যু হয়। এ সময় আহত হন তার সহযোগী হান্নান মুন্সী (৩৫)। খবর পেয়ে শিবপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহায়তায় হতাহত ব্যক্তিদের উদ্ধার করে। পরে নিহত এমরানের লাশ থানায় নিয়ে যাওয়া হয় এবং আহত হান্নান মুন্সীকে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়।

শিবপুর থানার উপপরিদর্শক মো. কামরুজ্জামান খান জানান, ‘নিহত এমরান মিয়ার পরিবারের সদস্যদের অনুরোধে বিনা ময়না তদন্তে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD