রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদী শিল্পাঞ্চলে নতুন গ্যাস লাইনের শুভ উদ্বোধন হারুন খাঁ হত্যা মামলার আসামী ‘শুটার মোবারক গ্রেফতার। প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিজ্ঞপ্তি মায়ের লাশ দাফন করতে গিয়ে সন্ত্রাসী হামলায় শিকার স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে —–স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে এতিম ছাত্রদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা
নরসিংদীতে বাংলাদেশ কৃষকলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নরসিংদীতে বাংলাদেশ কৃষকলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদকঃ
সংগ্রাম ও অর্জনে দুর্যোগ-দুর্বিপাকে বাংলাদেশের কৃষি ও কৃষকের সাথে গৌরবময় পথচলার ৪৯ বছর উপলক্ষে নরসিংদী জেলা কৃষকলীগের ১৯ এপ্রিল সোমবার ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে র‌্যালি, বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও মহামারী করোনার প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা কৃষকলীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারন সম্পাদক এড. নজরুল ইসলাম (রিপন), সহ-সম্পাদক মনির হোসেন খন্দকার, সহ-সম্পাদক মোঃ শাহিন ভূইয়া, যুগ্ম-সাধারন সম্পাদক এড. জালাল উদ্দিন, যুগ্ম-সাধারন সম্পাদক এড. আনোয়ার হোসেন ফরাজী, সাংগঠনিক সম্পাদক কাজী গোলাপ হোসেন, দপ্তর সম্পাদক এড. মোঃ শেখ শাকিল, অর্থ সম্পাদক মোঃ শোয়েব আহ্মেদ, মহিলা বিষয়ক সম্পাদিকা রেখা বেগম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম সনেট, সদস্য শ্যামল সূত্র ধর। এছাড়াও উপস্থিত ছিলেন নরসিংদী সদর থানা কৃষকলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ নাঈম, সহ-সভাপতি আইনাল চৌধুরী। অনুষ্ঠানে বক্তাগণ জাতির জনক বঙ্গবন্ধুকে স্মরণ করে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সামাজিক দূরত্ব বর্জায় রেখে র‌্যালি করেন ও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD