শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদী শিল্পাঞ্চলে নতুন গ্যাস লাইনের শুভ উদ্বোধন হারুন খাঁ হত্যা মামলার আসামী ‘শুটার মোবারক গ্রেফতার। প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিজ্ঞপ্তি মায়ের লাশ দাফন করতে গিয়ে সন্ত্রাসী হামলায় শিকার স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে —–স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে এতিম ছাত্রদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা
নরসিংদীর নিরালা আবাসিক হোটেল থেকে মহিলার লাশ উদ্ধার

নরসিংদীর নিরালা আবাসিক হোটেল থেকে মহিলার লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার

নরসিংদী সদর থানা পুলিশ শহরের বাজিরমোড়স্থ হোটেল নিরালা থেকে রেহানা আক্তার (৩৫) নামে এক মহিলার লাশ উদ্ধার করেছে। সোমবার বিকেলে হোটেলের ৬নং কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, রেহানা আক্তার গত রোববার হোটেলের এই কক্ষটি ভাড়া নেয়। হোটেলের কক্ষটি ভিতর থেকে আটকানো ছিল। হোটেলের কর্মচারীরা দরজায় নক করে তার কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে দরজা ভেঙ্গে গলায় উড়না পেচানো অবস্থায় লাশটি উদ্ধার করে।

পুলিশ জানায়, হোটেলের রেজিস্ট্রার অনুযায়ী তার বাড়ী নরসিংদী সদর উপজেলার ডৌকাদি গ্রামে। তার পিতার নাম আবু তাহের।

এ ঘটনার পর হোটেলের ম্যানেজার পালিয়ে যায়। পুলিশ হোটেলের দুই কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

নিহতের লাশ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD