রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদী শিল্পাঞ্চলে নতুন গ্যাস লাইনের শুভ উদ্বোধন হারুন খাঁ হত্যা মামলার আসামী ‘শুটার মোবারক গ্রেফতার। প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিজ্ঞপ্তি মায়ের লাশ দাফন করতে গিয়ে সন্ত্রাসী হামলায় শিকার স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে —–স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে এতিম ছাত্রদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা
নরসিংদীতে ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়ার মৃত্যুবার্ষিকী পালিত

নরসিংদীতে ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়ার মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক

দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক গণমুখী সাংবাদিকতার পথিকৃৎ তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৫২তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে  মঙ্গলবার বিকেলে নরসিংদী প্রেসক্লাবে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

দৈনিক ইত্তেফাকের নরসিংদী প্রতিনিধি, নরসিংদী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক ও সাবেক সভাপতি নিবারণ রায় এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাচ্চু।

বক্তব্য রাখেন নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক মো: মাজহারুল পারভেজ, কোষাধ্যক্ষ মো: সেলিম মিয়া, সাবেক সাধারণ সম্পাদক মো: নূরুল ইসলাম, সাংবাদিক বাদল কুমার সাহা, হলধর দাস, মো: জসিম উদ্দিন, জাকির হোসেন ভূইয়া, এটিএম মোস্তফা বাবর, আকরাম হোসেন, তোফায়েল আহমেদ স্বপন, কামরুল হাসান সোহেল প্রমুখ।

বক্তাগন বলেন, দৈনিক ইত্তেফাক ও মানিক মিয়ার অবস্থান এবং আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবস্থান ছিল এক ও অভিন্ন। দৈনিক ইত্তেফাক এদেশের মানুষের মুক্তির পক্ষে সরাসরি অবস্থান নিয়েছে প্রতিটি ক্লান্তিলগ্নে। মানিক মিয়া চিরদিন এদেশের মানুষের মণি কোঠায় চির জাগ্রত হয়ে থাকবেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD