শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদী শিল্পাঞ্চলে নতুন গ্যাস লাইনের শুভ উদ্বোধন হারুন খাঁ হত্যা মামলার আসামী ‘শুটার মোবারক গ্রেফতার। প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিজ্ঞপ্তি মায়ের লাশ দাফন করতে গিয়ে সন্ত্রাসী হামলায় শিকার স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে —–স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে এতিম ছাত্রদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা
২০২০ সালের নির্বাচনে এনএলডি জালিয়াতির কারণে সু চির বিচার শুরু

২০২০ সালের নির্বাচনে এনএলডি জালিয়াতির কারণে সু চির বিচার শুরু

অনলাইন ডেস্ক

মিয়ানমারের নেতা অং সান সু চির বিচার আগামী সপ্তাহের সোমবার থেকে শুরু হতে যাচ্ছে। সু চির আইনজীবী এ তথ্য জানিয়েছেন। নোবেল জয়ী এই নেতার বিরুদ্ধে গত বছরের নির্বাচনী প্রচারণার সময় করোনাভাইরাসের বিধিনিষেধ ভঙ্গ ও অবৈধভাবে ওয়াকি-টকি রাখার অভিযোগ আনা হয়েছে। সু চির আইনজীবী মিন মিন সো আজ সোমবার বলেন, ১৪ জুন নির্ধারিত পরবর্তী শুনানিতে ‘আমরা মামলার বাদী ও সাক্ষীদের জবানবন্দি শুনব।’

জান্তা সরকারের হাতে গৃহবন্দি হওয়ার পর থেকে সু চির আইনজীবী মাত্র দু’বার তার সঙ্গে দেখা করতে পেরেছেন। এসময় বারবার তার মামলার তারিখ পেছানো হয়েছে এবং তার সঙ্গে দেখা করতে আইনজীবীকে বেশ বেগ পেতে হয়েছে। জান্তা সরকার ইতোমধ্যে সু চির দল এনএলডি বিলুপ্ত করার হুমকিও দিয়েছে। জান্তা সমর্থিত নির্বাচন কমিশনের অভিযোগ, ২০২০ সালের নির্বাচনে এনএলডি জালিয়াতির মাধ্যমে ক্ষমতায় এসেছে। এএফপির এক সাংবাদিক জানান, আদালতের কাছে নেপিদো কাউন্সিলের কাছে ব্যাপক সংখ্যক পুলিশের উপস্থিতি দেখা গেছে। সে জায়গার আশেপাশে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।

এ বছরের ১ ফেব্রুয়ারি মিয়ানমারের সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে উৎখাত করে। সুচি ও সরকারের প্রেসিডেন্টসহ অনেক আইনপ্রণেতাকে আটক করে সেনাবাহিনী। অভ্যুত্থানের পর থেকেই দেশটির জনসাধারণ জান্তা সরকারের বিরুদ্ধে ব্যাপক গণবিক্ষোভ শুরু করে। এসব বিক্ষোভ অত্যন্ত নিষ্ঠুরভাবে দমন করেছে জান্তা সরকার। নিরাপত্তা বাহিনীর গুলিতে এ পর্যন্ত দেশটিতে প্রায় ৮৫০ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন।

সূত্র: রয়টার্স।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD