রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদী শিল্পাঞ্চলে নতুন গ্যাস লাইনের শুভ উদ্বোধন হারুন খাঁ হত্যা মামলার আসামী ‘শুটার মোবারক গ্রেফতার। প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিজ্ঞপ্তি মায়ের লাশ দাফন করতে গিয়ে সন্ত্রাসী হামলায় শিকার স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে —–স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে এতিম ছাত্রদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা
নরসিংদীতে ডিবি পুলিশের অভিযানে ১২০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

নরসিংদীতে ডিবি পুলিশের অভিযানে ১২০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার

নরসিংদী গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে ১২শত পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার ভোর ও শুক্রবার রাতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, কক্সবাজার জেলার টেকনাফ থানার পুরান পল্লান পাড়া এলাকার নুরুল আলম এর ছেলে নুরুল আফসার নয়ন(২৫), নরসিংদী শহরের বৌয়াকুড় মহল্লার স্বর্গীয় বিজয় দাসের ছেলে দিপু দাস ও মাধবদী থানার চরপাড়া এলাকার মৃত নুর মোহাম্মদ এর ছেলে সাইদুল ইসলাম (৪০)।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর রাতে ভেলানগর বাসস্ট্যান্ড হতে টেকনাফ থেকে নিয়ে আসা ১ হাজার পিস ইয়াবাসহ নুরুল আফসার নয়ন, শুক্রবার রাতে ভেলানগর ভৈরব বাসস্ট্যান্ড হতে ১শত ৫০ পিস ইয়াবাসহ সাইদুল ইসলাম ও শহরের বিলাসদী এলাকা হতে ১শত পিস ইয়াবাসহ দিপু দাস কে গ্রেফতার করা হয়। আটককৃত মাদকদ্রব্যের মূল্য প্রায় ৩ লাখ ৭৫ হাজার টাকা। ইয়াবা উদ্ধার ও আটকের ঘটনায় নরসিংদী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩ টি পৃথক মামলা দায়ের করা হয়েছে।’

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD