রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদী শিল্পাঞ্চলে নতুন গ্যাস লাইনের শুভ উদ্বোধন হারুন খাঁ হত্যা মামলার আসামী ‘শুটার মোবারক গ্রেফতার। প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিজ্ঞপ্তি মায়ের লাশ দাফন করতে গিয়ে সন্ত্রাসী হামলায় শিকার স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে —–স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে এতিম ছাত্রদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা
নরসিংদীর শিবপুরে টিউবওয়েলে বিষ দেওয়ার অভিযোগ

নরসিংদীর শিবপুরে টিউবওয়েলে বিষ দেওয়ার অভিযোগ

শিবপুর প্রতিবেদকঃ

নরসিংদীর শিবপুরে টিউবওয়েলের ভিতর বিষ মিশানোর অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১৮ জুন) রাতে উপজেলার বাঘাব ইউনিয়নের ইটনা দক্ষিণপাড়া গ্রামের হাফেজ সেকান্দারের বাড়ির টিউবওয়েলের ভিতর কে বা কাহারা বিষ মিশিয়ে রাখে। তবে পূর্ব শত্রুতার জের ধরে কেউ বিষ মিশিয়েছে বলে ধারণা করছে সেকান্দর মুন্সির পরিবারের লোকজন। ১৯ জুন সকালে সেকান্দরের স্ত্রী শেফালী বেগম অযু করতে গেলে বিষের গন্ধ পান এবং টিউবওয়েল চাপ দিলে সাদা রঙের পানি আসতে থাকে। স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান বলেন দুটি পরিবারের মাঝে জমির সীমানা নিয়ে বিরোধ রয়েছে। আমরা বিষয়টি নিষ্পত্তির জন্য চেষ্টা করছি। টিউবওয়েলে বিষ দেয়া ন্যাক্কারজনক ঘটনা। এ ঘটনার সমাধান চায় স্থানীয়রা।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD