সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
শিবপুর দুলালপুর ইউনিয়নে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

শিবপুর দুলালপুর ইউনিয়নে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

শিবপুর প্রতিনিধিঃ

শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ১৬ অক্টোবর শনিবার গড়বাড়ী বাজারে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হারুনুর রশীদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোহসিন নাজির, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভুঁইয়া রাখিল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া। দুলালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আজিজ মিয়ার সঞ্চালনায়ঃ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুলালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী মেরাজুল হক মেরাজ, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নৌকার মনোনয়ন প্রত্যাশী মাসুদ পারভেজসহ অত্র ইউনিয়নের নেতা কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD