শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
শিবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

শিবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

শিবপুর প্রতিনিধি

নরসিংদীর শিবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে অভিভাবক সমাবেশ ও মুক্তিযুদ্ধ বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় শিবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। শিবপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূঞা রাখিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম। অনুষ্ঠানের উদ্বোধন করেন শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হারুনুর রশীদ খান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর সিভিল সার্জন ডা. নুরুল ইসলাম, নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইনামুল হক সাগর, অতিরিক্ত পুলিশ সুপার (শিবপুর সার্কেল) মেজবাহ উদ্দিন, শিবপুর মডেল থানার ওসি সালাহউদ্দিন মিয়া,  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেন, শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন মোঃ আলমগীর, উপজেলা শিক্ষা অফিসার নূর মোঃ রুহুল ছগীর, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর মোহাম্মদ ওমর ফারুক, শিবপুর উপজেলা তাঁতীলীগের সভাপতি মোঃ হানিফ মিয়া এবং শিবপুর পাইলট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি ফারুক খান। অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে গান পরিবেশন করেন শিবপুরের জনপ্রিয় শিশু শিল্পী ইফাত রাখিল রাতিন।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD