শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:১০ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
রায়পুরা বাঁশগাড়ী ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর সংঘর্ষে নিহত ৩

রায়পুরা বাঁশগাড়ী ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর সংঘর্ষে নিহত ৩

নরসিংদী প্রতিনিধিঃ

দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে নরসিংদীর রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চল বাঁশগাড়ি ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলি ও টেঁটাবিদ্ধ হয়ে ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অন্ততঃ ৩০ জন। বৃহস্পতিবার ফজরের নামাজের পর এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলো নৌকা প্রতীকের প্রার্থী আশরাফুল হক সরকারের সমর্থক বটতলীকান্দী গ্রামের সিরাজ মিয়ার ছেলে মো: দুলাল মিয়া (৩৭), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (টেলিফোন মার্কা) রাতুল হাসান জাকিরের সমর্থক বালুয়াকান্দী গ্রামের হেকিম মিয়ার পুত্র সালাহ উদ্দিন (৩০) ও সোবহানপুর গ্রামের হক মিয়ার ছেলে জাহাঙ্গীর (২৭)।

এলাকাবাসী সূত্রে জানা যায়, নির্বাচনকে কেন্দ্র করে বাঁশগাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকায় বুধবার রাত থেকেই কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। বৃহস্পতিবার ভোরে ফজরের নামাজের পর পরই বটতলীকান্দী এলাকায় দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে উল্লেখিত তিন জন নিহত হয় এবং আহত হয় ৩০ জন। আহতদেরকে নরসিংদী সদর হাসপাতালসহ বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD