রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদী শিল্পাঞ্চলে নতুন গ্যাস লাইনের শুভ উদ্বোধন হারুন খাঁ হত্যা মামলার আসামী ‘শুটার মোবারক গ্রেফতার। প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিজ্ঞপ্তি মায়ের লাশ দাফন করতে গিয়ে সন্ত্রাসী হামলায় শিকার স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে —–স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে এতিম ছাত্রদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা
রায়পুরা বাঁশগাড়িতে অস্ত্র ও গুলিসহ নবনির্বাচিত চেয়ারম্যান আটক

রায়পুরা বাঁশগাড়িতে অস্ত্র ও গুলিসহ নবনির্বাচিত চেয়ারম্যান আটক

রায়পুরা প্রতিনিধিঃ
নরসিংদীর রায়পুরার বাঁশগাড়িতে নির্বাচনী সহিংসতায় ৩ জন নিহতের ঘটনায় বর্তমান চেয়ারম্যান রাতুল হাসান জাকিরসহ ২ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪ রাউন্ড গুলি, ২টি বিদেশী ওয়ানশুটারগান ও একটি রামদা উদ্ধার করা হয়েছে। সোমবার (২২ নভেম্বর) অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত আসামিরা হলেন, রায়পুরার বালুয়াকান্দি এলাকার হাসান আলীর ছেলে ও নবনির্বাচিত চেয়ারম্যান রাতুল হাসান জাকির (৩২) ও বটতলী কান্দি এলাকার মোহাম্মদ আলীর ছেলে ফয়সাল আহমেদ সুমন (৩৫)।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, নরসিংদীর রায়পুরার বাঁশগাড়িতে নির্বাচনী সহিংসতায় ৩ জন নিহতের ঘটনায় ১৯ নভেম্বর মামলা দায়ের করে নিহতের পরিবার। এরই ধারাবাহিকতায় রোববার (২১ নভেম্বর) গোপন সূত্রের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসারের নেতৃত্বে একটি টিম ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন অফিসের ফটকের সামনে অভিযান চালায়। সেখান থেকে নবনির্বাচিত চেয়ারম্যান রাতুল হাসান জাকির ও তার সহযোগী ফয়সাল আহমেদ সুমনকে গ্রেফতার করা হয়।
পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী রায়পুরা উপজেলার বাঁশগাড়ি এলাকার একটি বালুর মাঠে মাটির নিচ থেকে বস্তার ভেতরে থাকা ২ টি ওয়ানশুটার গান, ৪ রাউন্ড গুলি ও একটি রামদা উদ্ধার করা হয় বলে জানান এ ডিবি কর্মকর্তা।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD