সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
তৃতীয়বারের মতো সেরা করদাতা নির্বাচিত রাশেদুল হাসান রিন্টু

তৃতীয়বারের মতো সেরা করদাতা নির্বাচিত রাশেদুল হাসান রিন্টু

নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদী জেলা থেকে তরুণ করদাতা শ্রেণিতে ২০২০-২১ কর বছরে টানা তিনবারের মত সেরা করদাতা নির্বাচিত হয়েছেন চিশতিয়া সাইজিং মিলস এর ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল হাসান রিন্টু।
তিনি বুধবার অফিসার্স’ ক্লাব ঢাকা’য় আয়োজিত ট্যাক্স কার্ড ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে ক্রেস্ট, কর কার্ড এবং সম্মাননা গ্রহণ করেন। এসময় জাতীয় রাজস্ব বোর্ড এর চেয়ারম্যান ও সিনিয়র সচিব অন্তরীণ সম্পদ বিভাগ আবু হেনা মোঃ রহমাতুল মুনিম ও এফবিসিসিআই প্রেসিডেন্ট মো: জসিম উদ্দিন সম্মাননা তুলে দেন। রাশেদুল হাসান রিন্টু বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশনের পরিচালক ও নরসিংদী জেলার তরুণ ব্যবসায়ী। রাশেদুল হাসান রিন্টু বলেন, ৩য় বারের মতো সেরা করদাতা হিসেবে ট্যাক্স কার্ড ও সম্মাননা পেয়ে গর্বিত অনুভব করছি। কারণ দেশের একজন নাগরিক হিসেবে আমি আমার দায়িত্বটুকু পালন করেছি আর পুরস্কার পরবর্তীতে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। প্রত্যেক নাগরিকের উচিত সঠিক সময়ে সঠিকভাবে কর দেওয়া।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD