সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
মাধবদীতে পৈত্রিক সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে মা ও ছোট ভাইকে মারধর

মাধবদীতে পৈত্রিক সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে মা ও ছোট ভাইকে মারধর

নিজস্ব প্রতিবেদক
নরসিংদী জেলার মাধবদী থানার ছোট রামচন্দ্রদী (বিবিরকান্দী পূর্বপাড়া) গ্রামে পৈত্রিক সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে মা ও ছোট ভাইকে মারধর করে বাড়ী থেকে বের করে দিয়েছে বড় ভাই মোক্তার হোসেন। এ বিষয়ে মা বাদী হয়ে নরসিংদী আদালতে একটি মামলা দায়ের করেছে, যাহার নং- নরসিংদী সি.আর মামলা নং- ৮৫৯/২১। মামলা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে বিরিকান্দী গ্রামের মৃত তারা মিয়ার স্ত্রী ও ছোট ছেলে গোলজার হোসেন (৩৫) এর সাথে বড় ভাই মোক্তার হোসেন এর দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ২৬/১১/২০২১ইং তারিখে মোক্তার হোসেন তার শশুর বাড়ীর আত্মীয় মোজাম্মেল, ওয়েছকরনী, বেলায়েত ও শব্দরের নেতৃত্বে একদল সন্ত্রাসী ও আত্মীয়-স্বজন ভাড়া করে নিয়ে এসে মা ও ছোট ভাইয়ের উপর হামলা চালায়। হামলায় মা, ছোটভাই গোলজার, ম্যানেজার আলামিন, ভাগিনা দেলোয়ার ও সুরাইয়া বেগম আহত হয়। মোক্তার হোসেনের নেতৃত্বে সন্ত্রাসীরা তার মায়ের ঘরের আসবাবপত্র সকল কিছু ভেঙ্গে ঘুরিয়ে দেয় এবং ছোট ভাই গোলজারের বসত ভিটার আসবাবপত্র ভেঙ্গে ঘুরিয়ে দেয়। নগদ টাকা ও স্বর্ণালংকার লুটপাট করে নিয়ে যায়। মোক্তার হোসেন ও তার সন্ত্রাসীদের ভয়ে মা ও ছোট ভাই গোলজার হোসেন বর্তমানে বাড়ীতে আসতে পারছে না। গ্রাম ছেড়ে অন্যত্র জীবন যাপান করছে। এ বিষয়ে গোলজার হোসেন এর মা প্রশাসনের যথাযথ কর্তৃপক্ষের সদয় দৃষ্টি কামনা করেছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD