সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
মাধবদীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

মাধবদীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদীর মাধবদীতে অন্তর(১২) নামের এক চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিকেলে নরসিংদীর মাধবদী থানাধীন মাধবদী-মেঘনা বাজার সড়কের বালাপুর ও দরগাবাড়ীর মধ্যবর্তী একটি ডোবা থেকে নিহত অটো রিকশা চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত অটো রিকশা চালক অন্তর(১২) মাধবদীর খিলগাঁও এলাকার কামাল হোসেনের ছেলে। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার রাতে অন্তর অটোসহ তার পিতা ও এলাকাবাসীর সাথে ওয়াজ মাহফিলে ওয়াজ শুনতে যায়। সেখান থেকে অটোসহ নিখোঁজ হয় সে। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। এ ঘটনায় তার পিতা মাধবদী থানায় একটি সাধারণ ডায়েরি করেন।এরই পরিপ্রেক্ষিতে মাধবদী থানা পুলিশ তদন্তে নেমে বৃহস্পতিবার বিকেলে বালাপুর ও দরগাবাড়ীর মধ্যবর্তী একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করে। এঘটনায় নিহতের পরিবারে শোকের মাতম চলছে। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD