রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
মনোহরদী চালাকচর ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগে হামলা, আহত ৪

মনোহরদী চালাকচর ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগে হামলা, আহত ৪

মনোহরদী প্রতিনিধিঃ
নরসিংদী জেলার মনোহরদী উপজেলার আসন্ন চালাকচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী সর্দার মাহমুদ হাছান (ফোটন) এর আনারস প্রতীকের গণসংযোগে সন্ত্রাসী হামলা হয়েছে। সন্ত্রাসী হামলায় স্বীকার হয়ে ৪ জন আহত হয়েছে খবর জানা গেছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, ১৫ই ডিসেম্বর বুধবার স্বতন্ত্র প্রার্থী সর্দার মাহমুদ হাছান (ফোটন) আনারস প্রতীক নিয়ে চালাকচর বাসস্ট্যান্ড এলাকায় গণসংযোগ করতে গেলে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে গণসংযোগে হামলা করে। হামলায় আসাদ, নুরুল ইসলাম, সবুজ ও হিরন আহত হয়। আহত নুরুল ইসলামকে মনোহরদী হাসপাতালে ভর্তি করা হয়। বাকীদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেরে দেওয়া হয়। এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী জানায়, স্বাভাবিক নিয়মে বাংলাদেশ নির্বাচন কমিশনের নিয়ম মেনে গণসংযোগ করতে গেলে ইর্ষান্বিত হয়ে প্রতিপক্ষের লোকজন হামলা চালায়। তিনি প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সদয় দৃষ্টি কামনা করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD