রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
শিবপুরে মহান বিজ‌য় দিবস ২০২১ উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

শিবপুরে মহান বিজ‌য় দিবস ২০২১ উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

শিবপুর প্রতিনিধিঃ

নর‌সিংদীর শিবপু‌র উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস ২০২১ এবং স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বীর মু‌ক্তিযোদ্ধা, যুদ্ধাহত মু‌ক্তিযোদ্ধা ও শহীদ মু‌ক্তিযোদ্ধা প‌রিবা‌রকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনু‌ষ্ঠিত হয়েছে।১৬ ডিসেম্বর বৃহস্পতিবার উপ‌জেলা মিলনায়তনে অনু‌ষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে শিবপুর উপজেলা নির্বাহী অ‌ফিসার মোহাম্মদ কা‌বিরুল ইসলাম খান এর সভাপ‌তিত্বে প্রধান অ‌তি‌থির বক্তব্য রাখেন নর‌সিংদী জেলা আওয়ামী লীগের সহ-সভাপ‌তি ও স্থানীয় সংসদ সদস‌্য আলহাজ্ব জ‌হিরুল হক ভূইয়া মোহন । বিশেষ অ‌তি‌থি হিসেবে উপ‌স্থিত ছিলেন শিবপুর উপ‌জেলা প‌রিষদের চেয়ারম‌্যান আলহাজ্ব হারুনুর রশীদ খান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপ‌তি বীর মু‌ক্তিযোদ্ধা মো : মোহসীন না‌জির, সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূইয়া রা‌খিল, ম‌হিলা ভাইস চেয়ারম‌্যান তাপসী রাবেয়া, শিবপুর মডেল থানার অ‌ফিসার ইনচার্জ মো: সালাউ‌দ্দিন মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপ‌তি বীর মুক্তিযোদ্ধা আ‌জিজুর রহমান খান ভুলু মাষ্টার, আলমগীর হোসেন মৃধা আঙ্গুর, যুগ্ম-সাধারণ সম্পাদক মো: আসাদুজ্জামান আসাদ, সাংগঠ‌নিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক খানসহ উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব‌্য রাখেন, শিবপুর উপজেলা সহকারী ক‌মিশনার ( ভূ‌মি ) মো: শাহরুখ খান । অনুষ্ঠানে আলোচনা শেষে উপস্থিত সকল বীর মু‌ক্তিযোদ্ধা, যোদ্ধাহত মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সম্মাননা পুরস্কার প্রদান করা হয় ।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD