শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
পলাশ ভিরিন্দায় জমি সংক্রান্ত বিরোধে সন্ত্রাসী হামলা, আহত ১

পলাশ ভিরিন্দায় জমি সংক্রান্ত বিরোধে সন্ত্রাসী হামলা, আহত ১

নিজস্ব প্রতিবেদক
পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের ভিরিন্দা গ্রামে জমি সংক্রান্ত বিরোধে জের ধরে সন্ত্রাসী হামলায় আহত হয় ১ জন। আহত পরিবার এর সূত্রে জানা যায়, ভিরিন্দা গ্রামের মৃত মমিন উদ্দিনের পুত্র সফর উদ্দিন (৪১) ভিরিন্দা মৌজার আর.এস খতিয়ান- ৪৪৮, সি.এস ও এস.এ দাগ নং- ৭৩০ এ ২.৫০ শতাংশ ক্রয়কৃত ভূমি ভোগদখল করে আসছে। ১৫ই জানুয়ারি দুপুর ১২ টায় উক্ত ভূমিতে বিল্ডিং নির্মাণ করার সময় একই গ্রামের মৃত সফি উদ্দিন এর পুত্র মতিউর রহমান ভিটাক ও তার সহযোগী সাজ্জাদ (৩২), অজ্ঞাতনামা ২/৩ জন বিল্ডিং নির্মাণ কাজে বাধা প্রদান করে। কথা কাটাকাটির এক পর্যায়ে সফর উদ্দিনের উপর এলোপাতারি হামলা ও মারধর করে। এলাকাবাসী আহত সফর উদ্দিনকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে চিকিৎসা করান। এ বিষয়ে এলাকায় থমথমে বিরাজ করছে। এলাকাবাসী এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের সদয় দৃষ্টি কামনা করেছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD