রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদী শিল্পাঞ্চলে নতুন গ্যাস লাইনের শুভ উদ্বোধন হারুন খাঁ হত্যা মামলার আসামী ‘শুটার মোবারক গ্রেফতার। প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিজ্ঞপ্তি মায়ের লাশ দাফন করতে গিয়ে সন্ত্রাসী হামলায় শিকার স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে —–স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে এতিম ছাত্রদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা
নরসিংদীতে অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার

নরসিংদীতে অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার

স্টাফ রিপোর্টার

নরসিংদীতে একটি বিদেশী পিস্তল ও ৭ রাউন্ড গুলিভর্তি ম্যাগজিনসহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। তার নাম  শাহাদাত হোসেন। শাহাদাত হোসেন (২৬) মাধবদী থানার কান্দাইল এলাকার ওসমান মিয়ার ছেলে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাত পৌনে ২টার সময় মাধবদী থানার কান্দাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব- ১১ সিপিএসসি নরসিংদীর ক্যাম্প কমান্ডার তৌহিদুল মবিন খান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, নরসিংদী ও আশেপাশের এলাকার চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী শাহাদাত হোসেন দীর্ঘদিন আইন প্রয়োগকারী সংস্থার ধরা ছোঁয়ার বাইরে ছিল। সে বিভিন্ন স্থানে অস্ত্র প্রদর্শন করে আধিপত্য বিস্তারের চেষ্টা করতো। তার বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা চলমান রয়েছে। তাকে গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য দীর্ঘদিন গোয়েন্দা নজরদারি করা হয়।

পরে তার অবস্থান নিশ্চিত হয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার দখল থেকে ০১টি বিদেশী পিস্তল, ০১ টি ম্যাগাজিন, ০৭ রাউন্ড গুলি, ০১টি মোবাইল উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD