শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদী শিল্পাঞ্চলে নতুন গ্যাস লাইনের শুভ উদ্বোধন হারুন খাঁ হত্যা মামলার আসামী ‘শুটার মোবারক গ্রেফতার। প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিজ্ঞপ্তি মায়ের লাশ দাফন করতে গিয়ে সন্ত্রাসী হামলায় শিকার স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে —–স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে এতিম ছাত্রদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা
শিবপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

শিবপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

শিবপুর প্রতিনিধিঃ
ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুর পিকআপ ভ্যান ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে খোকা মিয়া (৪০) নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরো ৪জন। ১৯ জানুয়ারী বুধবার দুপুর ২টার দিকে শিবপুর উপজেলার শাষপুর শহীদ মিনার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত খোকা মিয়া শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের চাঁদপাশা গ্রামের বিলপাড় এলাকার মৃত সুন্দর আলীর ছেলে। তিনি পেশায় একজন সবজি ব্যবসায়ী।দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন শিবপুর ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ নূর হায়দার তালুকদার।হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার দুপুর ২টার দিকে একটি পিকআপ ভ্যান নরসিংদী সদর থেকে শিবপুর উপজেলার কুন্দারপাড়া যাচ্ছিল। পিকআপ ভ্যানটি ঢাকা-সিলেট মহাসড়কের শাষপুর শহীদ মিনার এলাকায় পৌছঁলে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই পিকআপ ভ্যানে থাকা সবজি ব্যবসায়ী খোকা মিয়া মারা যান। এ ঘটনায় আহত হন আরো ৪জন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে খোকা মিয়ার লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশ।ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নূর হায়দার তালুকদার বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনা কবলিত পিকআপ ভ্যান ও মাইক্রোবাসকে আটক করা হয়েছে। দুটি গাড়ির চালকই পলাতক। এ ঘটনায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD