রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদী শিল্পাঞ্চলে নতুন গ্যাস লাইনের শুভ উদ্বোধন হারুন খাঁ হত্যা মামলার আসামী ‘শুটার মোবারক গ্রেফতার। প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিজ্ঞপ্তি মায়ের লাশ দাফন করতে গিয়ে সন্ত্রাসী হামলায় শিকার স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে —–স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে এতিম ছাত্রদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা
শিবপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

শিবপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

শিবপুর প্রতিনিধিঃ
শিবপুর উপজেলায় শীতার্ত দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। ২২ জানুয়ারী শনিবার বিকেলে উপজেলার ইটাখোলায় পাঁচশতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন নরসিংদী-৩ শিবপুরআসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব জহিরুল হক ভূইয়া মোহন। এসময় উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসার জিনিয়া জিন্নাত, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূইয়া রাখিল, মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান খান ভুলু, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ফরহাদ আলম ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক মাসুদ পারভেজ, পুটিয়া ইউপি চেয়ারম্যান এলিছ আহমেদ, আয়ূবপুর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান সরকার, সাধারচর ইউপি চেয়ারম্যান মোর্শেদে আহমেদ, দুলালপুর ইউপি চেয়ারম্যান ও যোশর ইউপি চেয়ারম্যান রাসেল আহমেদ প্রমুখ। পর্যায়ক্রমে শিবপুর উপজেলার এতিম ও গরীব শীতার্ত মানুষের মধ্যে চার হাজার কম্বল বিতরণ করা হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD