রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদী শিল্পাঞ্চলে নতুন গ্যাস লাইনের শুভ উদ্বোধন হারুন খাঁ হত্যা মামলার আসামী ‘শুটার মোবারক গ্রেফতার। প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিজ্ঞপ্তি মায়ের লাশ দাফন করতে গিয়ে সন্ত্রাসী হামলায় শিকার স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে —–স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে এতিম ছাত্রদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা
শিবপুরের কামরাব বাজারে ইউনিয়ন ডিজিটাল তথ‍্যসেবা কেন্দ্রের শাখা অফিস উদ্বোধন

শিবপুরের কামরাব বাজারে ইউনিয়ন ডিজিটাল তথ‍্যসেবা কেন্দ্রের শাখা অফিস উদ্বোধন

এ.কে.এম মাসুদ রানা:

নরসিংদীর শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের কামরাব বাজারে ইউনিয়ন ডিজিটাল তথ্যসেবা কেন্দ্রর শাখা অফিসের শুভ উদ্বোধন করা হয়েছে। ২৪ জানুয়ারি সোমবার বিকেলে এই ডিজিটাল তথ‍্যসেবা কেন্দ্রের শাখা অফিসটি শুভ উদ্বোধন করা হয়েছে। জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন নাদিম সরকার এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার জিনিয়া জিন্নাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জয়নগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য আরিফুল ইসলাম, শাহাদাৎ হোসেন,হুমায়ুন কবির,জাকির হোসেন,কামাল হোসেন বজলুর রহমান,শাহিন মিয়া,কামাল হোসেন,নজরুল ইসলাম ও সংরক্ষিত মহিলা সদস্য রনি বেগম,রাশেদা বেগম ও সালেহা সহ বাজার কমিটির সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, ধুপিরটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ওমর ফারুক।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD