শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
নরসিংদীর পলাশে ছোট ভাইয়ের মৃত্যুর ‘শোক সইতে না পেরে’ ৪ ঘণ্টা পর বড় ভাইও মৃত্যু

নরসিংদীর পলাশে ছোট ভাইয়ের মৃত্যুর ‘শোক সইতে না পেরে’ ৪ ঘণ্টা পর বড় ভাইও মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার আটিয়াগাঁও গ্রামে বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। একই রাতে দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পরিবারের লোকজন জানায়, বৃহস্পতিবার রাত ৯টায় আটিয়াগাঁও গ্রামের মৃত এমদাদ আলী ভূইয়ার ছোট ছেলে সানাউল্লাহ ভূইয়ার (৭০) মৃত্যু হয়। ভাইয়ের মৃত্যুর খবর শোনার ৪ ঘণ্টা পর রাত ১ টায় সানাউল্লাহর বড় ভাই করিম ভূইয়াও (৭৫) মৃত্যুর কোলে ঢলে পড়েন।

খবর পেয়ে শুক্রবার সকালে পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন তাদের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

আটিয়াগাঁও জামে মসজিদ মাঠে জুমার নামাজের পর দুইভাইয়ের জানাজা অনুষ্ঠিত হয়। এর পর তাদের আটিয়াগাঁও গ্রামের কবরস্থানে দাফন করা হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD