শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদী শিল্পাঞ্চলে নতুন গ্যাস লাইনের শুভ উদ্বোধন হারুন খাঁ হত্যা মামলার আসামী ‘শুটার মোবারক গ্রেফতার। প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিজ্ঞপ্তি মায়ের লাশ দাফন করতে গিয়ে সন্ত্রাসী হামলায় শিকার স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে —–স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে এতিম ছাত্রদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা
নরসিংদী সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সভা অনুষ্টিত

নরসিংদী সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সভা অনুষ্টিত

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী সদর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সভা ১৯ ফেব্রুয়ারী শনিবার চিনিশপুর জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।সভায় প্রধান অতিথি হিসেবে ডাকসুর সাবেক জিএস, সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপি’র সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন বলেন, ঘরে বসে পকেট কমিটি করার দিন শেষ, তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে সব ধরনের কমিটি গঠন করতে হবে। আসুন আমরা সবাই মিলে নরসিংদী জেলা বিএনপি কে শক্তিশালী করি। দেশের জনসাধারণ মানবেতর জীবনযাপন করছে, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে। নিরব দূর্ভিক্ষ চলছে, এই মুহূর্তে দেশবাসীর জন্য কিছু একটা করা উচিত।  আন্তর্জাতিক ভাবেও এই সরকার অনেক চাপে আছে। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে না পারলে দেশের জনসাধারণ মহা বিপদে পড়ে যাবে।বর্ধিত সভায় সভাপতিত্ব করেন, সদর উপজেলা বিএনপি’র সভাপতি মোহাম্মদ সালেহ চৌধুরী এসময় উপস্থিত ছিলেন, শহর বিএনপির সভাপতি গোলাম কবীর কামাল, সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভূইয়া, তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি সদর বিএনপি, নূর মোহাম্মদ চেয়ারম্যান।সঞ্চালনায় ছিলেন, মোঃ ইকবাল হোসেন সাধারণ সম্পাদক সদর বিএনপি।এ সময় ১১টি ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদকসহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD