শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
নরসিংদীতে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদযাপিত

নরসিংদীতে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদযাপিত

নিজস্ব প্রতিবেদক:
ঐতিহাসিক ৭ই মার্চ’ দিবস উদযাপন উপলক্ষ্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, মহাকালের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেন নরসিংদী জেলা প্রশাসন।  ‘ঐতিহাসিক ৭ই মার্চ’ দিবস উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে স্থাপিত জয় বাংলা চত্বরে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ম্যুরাল জাগ্রত জাতিসত্তায় জেলা পর্যায়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিনিধিস্বরূপ শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান। পরবর্তীতে তিনি জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের প্রশাসক হিসেবে বীর মুক্তিযোদ্ধাগণকে সাথে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর সরকারি ও বেসরকারি দপ্তর, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সকল স্তরের নরসিংদীবাসী ক্রমান্বয়ে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নরসিংদী মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সম্মুখস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতেও পুষ্পস্তবক অর্পণ করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD