শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
শিবপুরে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

শিবপুরে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

শিবপুর প্রতিনিধি:
শিবপুরে যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে ঐতিহাসিক ৭ মার্চ। এ উপলক্ষে সোমবার উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন শিবপুর উপজেলা প্রশাসন। এসময় উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হারুনুর রশীদ খান, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সালাহ উদ্দীন মিয়া,সমাজসেবা অফিসার মোঃ মাহমুদুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার আলতাফ হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মুহসিন নাজির, সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূইয়া রাখিল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আজিজুল রহমান খান ভুলু, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী,দপ্তর সম্পাদক মাসুদ পারভেজ, প্রচার সম্পাদক ফজলে রাব্বি খান,পৌরসভা আওয়ামীলীগের সভাপতি খোকন ভূঁইয়া, সাধারণ সম্পাদক ফারুক খান। এছাড়াও দিবসের প্রথম প্রহরে উপজেলা আওয়ামীলীগ,পৌর আওয়ামীলীগ, মহিলা আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ,মৎসজীবী লীগ,পুলিশ প্রশাসন ও বিভিন্ন সংগঠন পৃথকভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন। পরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD