মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
নরসিংদীতে অবৈধ ইটভাটা ভেঙে দিল প্রশাসন , ৫ লক্ষ টাকা জরিমানা

নরসিংদীতে অবৈধ ইটভাটা ভেঙে দিল প্রশাসন , ৫ লক্ষ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক :

নরসিংদীর পলাশ উপজেলায় অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে উপজেলার ডাংগা ইউনিয়নে কাজৈর এলাকায় এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন নরসিংদী জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান কাউছার।

এসময় মেসার্স ফারুক ট্রেডার্সের মালিকানাধীন ইটভাটার লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র না থাকাসহ পরিবেশগত ঝুঁকি সৃষ্টির দায়ে ভাটার মালিককে ৫ লক্ষ টাকা জরিমানা প্রদান করা হয়। পাশাপাশি ওই ইটভাটাকে ভেঙে দেওয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনা সার্বিক সহযোগিতা প্রদান করেন নরসিংদী পরিবেশ অধিদপ্তর।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান কাউছার জানান, মেসার্স ফারুক ট্রেডার্স লাইসেন্সবিহীন ও পরিবেশগত ছাড়পত্র ছাড়া ব্যবসা পরিচালনা করার দায়ে এ জরিমানা আদায় করা হয়েছে। লাইসেন্স হালনাগাদ করে ব্যবসা পরিচালনা করার জন্য নির্দেশনা দেওয়া হয়। তিনি আরও জানান, নরসিংদী জেলার বিভিন্ন উপজেলায় যারা লাইসেন্স ছাড়া ইটভাটার ব্যবসা পরিচালনা করবে তাদের বিরুদ্ধে পর্যায়ক্রম আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং এ মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD