বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
নরসিংদীতে মাহে রমজানে যানজট ও দুর্ঘটনা প্রতিরোধে মালিক চালকদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

নরসিংদীতে মাহে রমজানে যানজট ও দুর্ঘটনা প্রতিরোধে মালিক চালকদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদী জেলা সড়ক পরিবহন মালিক ঐক্য পরিষদের উদ্যোগে শনিবার দুপুরে জেলা আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে মাহে রমজানে মহা সড়কের যানজট ও দুর্ঘ টনা প্রতিরোধে মালিক চালকদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।সভায় জেলার তিন শতাধিক গাড়ি চালক ও মালিক অংশগ্রহণ করেন। এসময় ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনা এড়ানো ও যানজট প্রতিরোধসহ গাড়ি চালানোর সময় ফোন ব্যবহার না করা, ঝুকিপূর্ণ ওভারটেকিং না করা, যত্রতত্র যাত্রী ওঠানামা না করানো, প্রকৃত চালক ছাড়া গাড়ী না চালানোসহ বিভিন্ন বিষয়ের প্রতি গুরুত্বারোপ করে আলোচনা করা হয়।প্রধান অতিথির বক্তব্যের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম বলেন, গত মার্চ মাসে নরসিংদীতে প্রতিদিন গড়ে ১ জন মানুষ সড়কে প্রাণ হারিয়েছে। যত্রতত্র গাড়ি পার্কিং, অবাধ যাত্রী ওঠানামা , ঝুঁকি ওভারটেকিং ইত্যাদি বিষয় সড়কে দুর্ঘটনা বাড়ায়। সকলের কাছে বিনীত অনুরোধ, গাড়ি চালনায় সচেতন হবেন।নরসিংদী আন্ত:জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া, নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD