বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
রায়পুরায় বিদ্যুতের মিটার কেটে নেওয়াকে কেন্দ্র করে বড় দুই ভাইয়ের হাতে ছোট ভাই খুন

রায়পুরায় বিদ্যুতের মিটার কেটে নেওয়াকে কেন্দ্র করে বড় দুই ভাইয়ের হাতে ছোট ভাই খুন

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরার হাইরমারায় বিদ্যুতের মিটার কেটে নেওয়ার জের ধরে বড় দুই ভাই মিলে উপর্যুপরি পিটিয়ে ছোট ভাইকে হত্যার ঘটনা ঘটেছে। ১১এপ্রিল সোমবার সকাল ৯টার দিকে ঘটনাস্থল থেকে নিহত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই যুবকের নাম মো. শফিকুল ইসলাম ওরফে শফিক (২৬)। তিনি রায়পুরার হাইরমারা ইউনিয়নের দড়ি হাইরমারা গ্রামের মৃত মোরশেদ মিয়ার ছেলে। অভিযুক্ত দুই ভাই হলেন, মাসুম মিয়া ও মোতালেব মিয়া।পুলিশ ও স্থানীয়রা জানান, জমিজমা নিয়ে তিন ভাইয়ের মধ্যে সম্পর্ক খারাপ ছিল। সম্প্রতি শফিকুল পল্লীবিদ্যুৎ কার্যালয়ে গিয়ে তাদের বাড়ির বিদ্যুতের মিটার কেটে নেওয়ার আবেদন করেন। রোববার দুপুরে পল্লীবিদ্যুতের লোকজন এসে বাড়িটির মিটার কেটে নিয়ে যায়। এ সময় অবৈধভাবে ব্যবহার করা মাসুম ও মোতালেবের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেন তারা। এ নিয়ে রবিবার রাতে তিন ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মাসুম ও মোতালেব ছোট ভাই শফিকুলকে উপর্যুপরি পেটান। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হলে ওই দুই ভাই পালিয়ে যান। খবর পেয়ে সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD