বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
বাজার মূল্যে নিয়ন্ত্রণে শিবপুরে ভ্রাম্যমাণ আদালত

বাজার মূল্যে নিয়ন্ত্রণে শিবপুরে ভ্রাম্যমাণ আদালত

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর শিবপুরে সয়াবিন তেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিতকরণ এবং মজুদ বিষয়ে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।
শনিবার ১৪ মে দুপুরে উপজেলার কলেজ গেইট বাজার ও মদিনা অয়েল মিলে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিনিয়া জিন্নাত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহরুখ খান।এসময় কলেজ গেইট বাজারে পণ্যের মূল্য তালিকা না থাকা, অতিরিক্ত মূল্যে তেল বিক্রি ও তেল মজুদ করায় ৭টি মামলায় ৮ হাজার টাকা এবং মদিনা অয়েল মিলে অপর্যাপ্ত পরিস্কার পরিচ্ছন্নতা ও পরিবেশ, শিশু শ্রমিক ব্যবহার ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন মোবাইল কোর্ট।এসময় উপজেলা নির্বাহী অফিসার জিনিয়া জিন্নাত ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, সরকার নির্ধারিত মূল্যে সয়াবিন তেল বিক্রি করতে হবে, তেল মজুদ রাখা যাবে না। অতিরিক্ত মূল্যে তেল বিক্রি করলেই শাস্তি ভোগ করতে হবে। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন শিবপুর মডেল থানা পুলিশের সদস্যবৃন্দ। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরুখ খান।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD