বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
মনোহরদীতে ৩ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ১৭, সাধারন ১০১ ও সংরক্ষিত ৩৪ জনের মনোনয়ন পত্র দাখিল

মনোহরদীতে ৩ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ১৭, সাধারন ১০১ ও সংরক্ষিত ৩৪ জনের মনোনয়ন পত্র দাখিল

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মনোহরদী উপজেলার আসন্ন ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১৭ জন, সাধারন সদস্য পদে ১০১ জন ও সংরক্ষিত পদে ৩৪ জন ১৭ই মে মনোহরদী নির্বাচন অফিসে রিটার্নিং অফিসার এর হাতে মনোনয়ন দাখিল করেন। নির্বাচন তফসিল অনুযায়ি ১৭ই মে মনোনয়ন দাখিলের শেষে দিন, মনোনয়ন পত্র বাছাই ১৯ মে ও প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ২৬ মে। মনোহরদী উপজেলার চরমান্দালিয়া, খিদিরপুর ও কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদে আগামী ১৫ই জুন ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাচন অফিসার মো: আবুল কালাম আজাদ রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছে। খিদিরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদের ৯ জন সাধারন সদস্য পদে ৪০ জন ও সংরক্ষিত ১৩ জন মনোননয়ন পত্র দাখিল করেন। চরমান্দালীয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন সাধারন সদস্য পদে ৩০ জন ও সংরক্ষিত ১০ জন মনোনয়ন পত্র দাখিল করেন। কৃষ্ণপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন সাধারন সদস্য পদে ৩১ জন সংরক্ষিত ১১ জন মনোনয়ন পত্র দাখিল করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD