বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
নরসিংদীর শ্রেষ্ঠ ভূমি কর্মকর্তা নির্বাচিত হয়েছেন শাহরুখ খান

নরসিংদীর শ্রেষ্ঠ ভূমি কর্মকর্তা নির্বাচিত হয়েছেন শাহরুখ খান

শিবপুর প্রতিনিধি:
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক বিভাগীয় পর্যায়ে রাজস্ব ও ভূমি সেবায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য নরসিংদী জেলার শ্রেষ্ঠ ভূমি অফিসার হিসেবে নির্বাচিত হলেন শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহরুখ খান।সততা, দক্ষতা ও সদাচারণের সাথে ভালো কাজ করে তিনি তার কর্মের ফল স্বরূপ নরসিংদীর শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন। তার এই শ্রেষ্ঠত্ব অর্জনে শিবপুরের মানুষও আনন্দিত।নরসিংদী জেলার ৬টি উপজেলার ৬জন সহকারী কমিশনার (ভূমি) এর মধ্যে তিনি জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করলেন। বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে এক বার্তায় ভূমি মন্ত্রণালয় এ তথ্য জানান।
রংপুরের কৃতি সন্তান ৩৫তম বিসিএস প্রশাসনের চৌকস অফিসার শাহরুখ খান ১ বছর পূর্বে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট হিসেবে এই উপজেলায় যোগদান করেন।দায়িত্ব পালনকালে অল্প সময়ের মধ্যে শত ভাগ সততার সাথে তাঁর উপর অর্পিত দায়িত্ব পালনের পাশাপাশি অবৈধ শ্যালো ইন্জিন চালিত ড্রেজার দিয়ে ফসলি জমি কেটে বালু বিক্রিকারীদের বিরুদ্ধে অভিযান,লালমাটির টেক-টিলা প্রাকৃতিক পরিবেশ নষ্টকারীদের বিরুদ্ধে অভিযান, সরকারি জমি দখলকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে জমি উদ্ধার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে বাজার মনিটরিং, করোনো প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচার সহ বিনামূল্যে মাস্ক বিতরণ, মাদক বিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে বিভিন্ন অপরাধীকে বিভিন্ন মেয়াদী কারাদ- ও অর্থদন্ডের শাস্তি দিয়েছেন। তাঁর ভালো কাজের স্বীকৃতি স্বরুপ তিনি এই শ্রেষ্ঠত্ব অর্জন করলেন। তিনি এর আগে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয় এনডিসি হিসেবে শততার সাথে দায়িত্ব পালন করে সুনাম অর্জন করেন। তিনি নিজেও দুইবার করোনায় পজিটিভ হয়েছেন।
শিবপুর উপজেলায় করোনাকালিন সে সময়ে কোভিট-১৯ মোকাবেলা ও গণসচেতনতায় নিরলস পরিশ্রম করে ব্যাপক সুনাম অর্জন করেছিলেন। শিবপুরের সাধারণ মানুষ আজোও তা স্মরণ করে।জেলায় শ্রেষ্ঠ ভূমি অফিসার হওয়ায় সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরুখ খান কে শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হারুনুর রশিদ খান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহসীন নাজির, সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূঁইয়া রাখিলসহ বিভিন্ন মহল থেকেঅভিনন্দন জানানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD