শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদী শিল্পাঞ্চলে নতুন গ্যাস লাইনের শুভ উদ্বোধন হারুন খাঁ হত্যা মামলার আসামী ‘শুটার মোবারক গ্রেফতার। প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিজ্ঞপ্তি মায়ের লাশ দাফন করতে গিয়ে সন্ত্রাসী হামলায় শিকার স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে —–স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে এতিম ছাত্রদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা
নরসিংদীর মেরি স্টোপস ক্লিনিকে ভুল চিকিৎসায় মা ও নবজাতকের মৃত্যু

নরসিংদীর মেরি স্টোপস ক্লিনিকে ভুল চিকিৎসায় মা ও নবজাতকের মৃত্যু

নরসিংদী প্রতিনিধি:
 নরসিংদীতে মেরি স্টোপস ক্লিনিকে ভুল চিকিৎসায় মা ও নবজাতক সন্তানের মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে শহরের বাসাইল মেরি স্টোপস ক্লিনিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্লিনিকের ম্যানেজারসহ ২ জনকে আটক করেছে পুলিশ। নিহত সালেহা বেগম শহরের শালিধা এলাকার হান্নান মিয়ার স্ত্রী।
নিহতের স্বজনেরা জানায়, শুক্রবার সালেহা বেগগকে আলটাসোনোগ্রাম করার জন্য স্বজনেরা মেরিস্টোপস ক্লিনিকে নিয়ে যান। এ সময় কর্মরত চিকিৎসক হেলেনা হালিম সিজার করার পরামর্শ দেন। সালেহা সিজারে রাজি না হলে তাকে বাচ্চার অবস্থা ভালো না বলে ভয়ভীতি দেখিয়ে অপারেশনের জন্য অপারেশন থিয়েটারে নিয়ে যান। অপারেশনের টেবিলেই রোগীর অবস্থা বেগতিক দেখে রোগীকে ঢাকায় রেফার্ড করেন। ঢাকা মেডিকেলে পৌছালে মা ও নবজাতককে মৃত বলে ঘোষণা করেন কর্মরত চিকিৎসক। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে নিহতের স্বজন ও এলাকাবাসী হাসপাতাল ভাংচুর চালায়।
নরসিংদীর সিভিল সার্জন ডা. মো: নুরুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে মোবাইল কোর্ট ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এঘটনায় ক্লিনিকের ম্যানেজারসহ ২ জনকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD