শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদী শিল্পাঞ্চলে নতুন গ্যাস লাইনের শুভ উদ্বোধন হারুন খাঁ হত্যা মামলার আসামী ‘শুটার মোবারক গ্রেফতার। প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিজ্ঞপ্তি মায়ের লাশ দাফন করতে গিয়ে সন্ত্রাসী হামলায় শিকার স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে —–স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে এতিম ছাত্রদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা
পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভা

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভা

অদ্য রবিবার (২৬ জুন, ২০২২খ্রিঃ) অপরাহ্নে বাংলাদেশ শিশু একাডেমি, নরসিংদীর অডিটরিয়ামে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি জনাব মোঃ মোশাররফ হোসেন ভুঁইয়া এনডিসি, মাননীয় রাষ্ট্রদূত, বাংলাদেশ দূতাবাস, জার্মানি ও সাবেক সচিব, সেতু বিভাগ।
পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার, নরসিংদী কাজী আশরাফুল আজীম, পিপিএম।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব আবু নঈম মোহাম্মদ মারুফ খান, জেলা প্রশাসক, নরসিংদী। এছাড়া সভায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন প্রফেসর মোহাম্মদ আলী, প্রাক্তন অধ্যক্ষ, নরসিংদী সরকারি কলেজ, আলহাজ্ব আব্দুল মতিন ভূঞা, প্রশাসক, জেলা পরিষদ, নরসিংদী, বীর মুক্তিযোদ্ধা জনাব আবদুল মোতালিব পাঠান, সভাপতি, সেক্টর কমান্ডারস্ ফোরাম ৭১, নরসিংদী জেলা, জনাব জি এম তালেব, সভাপতি (ভারপ্রাপ্ত), নরসিংদী জেলা আওয়ামী লীগ, আলহাজ্ব আমজাদ হোসেন বাচ্চু, মেয়র, নরসিংদী পৌরসভা, আলহাজ্ব মোঃ আলী হোসেন শিশির, প্রেসিডেন্ট, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।
মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক পদ্মা সেতুর উদ্বোধনের মাধ্যমে দেশের সড়ক যোগাযোগের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। স্বপ্নের পদ্মা সেতু, যা দেশীয় অর্থায়নে বড় অবকাঠামো নির্মাণে বাংলাদেশের সক্ষমতাও প্রকাশ করবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD