বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
মাদার তেরেসা পুরস্কারে ভূষিত হলেন শিবপুর প্রেসক্লাবের সভাপতি খোরশেদ আলম

মাদার তেরেসা পুরস্কারে ভূষিত হলেন শিবপুর প্রেসক্লাবের সভাপতি খোরশেদ আলম

নিজস্ব প্রতিবেদকঃ
মফস্বল সাংবাদিকতায় বিশেষ অবদানে স্বীকৃতি স্বরূপ মাদার তেরেসা এ্যাওয়ার্ড পেলেন শিবপুর প্রেসক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম। সাউথ এশিয়া সোস্যল ফাউন্ডেশন এর আয়োজনে ও শেরেবাংলা গবেষণা পরিষদের ব্যবস্থাপনায় আন্তর্জাতিক মাদকদ্রব্য প্রতিরোধ দিবস উপলক্ষে শুক্রবার ঢাকাস্থ প্যানপেসিফিক সোনারগাঁও হোটেলের সুরমা হলে সেমিনার, আলোচনা সভা ও গুনীজন সম্মাননা প্রদান অনুষ্ঠান করা হয়। উক্ত অনুষ্ঠানে শিবপুর প্রেসক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলমকে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও উত্তোলিয় প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী এমপি, বিরোধীদলীয় হুইপ কোহিনুর মান্না এমপি, বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি শহীদুল হক প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD